- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে নতুন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুনির চৌধুরী

মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা

আসন্ন মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (৪ অক্টোবর) সকালে রির্টানিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ ঘোষণা দেন।

মাদারীপুর সহকারি রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

রবিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সব নথিপত্র গেজেটের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।