- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুরের কালকিনিতে মাসব্যাপী মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধন

মাদারীপুরের কালকিনিতে মাসব্যাপী মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধনঃ

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানকে বুকে ধারন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর মাদারীপুরের কালকিনি শাখার উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন করার লক্ষে মাসব্যাপী মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মজিদবাড়ি (ভূরঘাটা)-শশীকর সড়কের প্রায় দশ কিলোমিটার রাস্তা সংস্কারের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আখতার,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, মিনাল রায় ও সার্ভেয়ার মোঃ ইমতিয়াস হোসাঈন প্রমুখ।

উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম (বার্তাসময়-bsomoy24.com) কে বলেন, এই সংস্কার ও রক্ষনাবেক্ষনের ফলে গ্রামীল সড়ক অবকাঠামো ক্ষয়ক্ষতির হার কমিয়ে এনে সড়কের স্থায়ীত্বকাল বৃদ্ধি পাবে। গ্রামীন সড়কে যানবাহন চলাচল নিরাপদ হবে। এবং সড়ক রক্ষনাবেক্ষনের বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।