।মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আলীনগরে পানিতে (পুকুর)পড়ে শিশুর মৃত্যু।
মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়ন দক্ষিণ কানাইপুর গ্রামের মোঃ লুৎফর খলিফার ছেলে অমিত (৩) আজ দুপুর ১.০০ঘটিকার সময় বাড়ীর পাশের পুকুরে পড়ে মারা যায়। ইন্নানিল্লাহি ওয়া ইন্না এলাহির রাজিউন। আর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের বাড়ী শোকের ছায়া নেমে আসে এমনকি পুরো এলাকায় শোকের মাতাম ছড়িয়ে পড়লে লোকজন নিহতের শোকসপ্তক পরিবারকে সমবেদনা জানাতে আসেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২.৩০ মিঃ থেকে শিশু অমিত(৩) কে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজা খুঁজর পরে দুপুর১.০০মিঃসময় পাশের পুকুরে ভেসে উঠতে দেখা যায়।পরে পানি থেকে তুলে থাকে উন্নত চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রতিবেশী মুনির হোসাইন (বার্তাসময়.২৪কম – bsomoy24.com) কে জানান নিহত অমিত(৩)খুবেই ফুটফুটে একটিবাচ্চা ছিলো। বাচ্চাকে হারিয়ে তার মা-বাবা এখন পাগল প্রায়। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন অবুঝ শিশুকে জান্নাতুল ফেরদৌস নছিব করেন।