মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মিয়াজ উদ্দিন খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ, স্হানীয় (মাদারীপুর- কালকিনি- ডাসার -৩ আসনের) সাংসদ-বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ এমপি. তিনি বলেছেন মরহুম মিয়াজউদ্দিন খান ছিলেন আমার কাছের এক জন মানুষ তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন।আমার যে কোন কাজে এবং সহযোগিতায় তিনি ছিলেন আন্তরিক।
মিয়াজউদ্দিন খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ।তিনি তার সততা ও কর্মদক্ষতার ফলে ৫ বার পর্যটন অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন সদালাপী,সমাজ সচেতন, সৎ ও যোগ্য নেতৃত্বের অধিকারী। তার মৃত্যু মাদারীপুর বাসীর জন্য এক অপুরনীয় ক্ষতি।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি।এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।