- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুরে সীমিত পরিসরে পালিত হলো মৎস সপ্তাহ২০২০

করোনার ভাইরাসের কারনে  সীমিত পরিসরে পালিত হলো মাদারীপুরে মৎস সপ্তাহ ২০২০।মাদারীপুর শকুনি লেকে পোনামাছ অবমুক্তকরনের মাধ্যমে জাতীয় মৎস সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করেন – শাজাহানখান এমপি.

মৎস সপ্তাহ উপলক্ষ্যে মাদরীপুর শকুনী লেকে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।  ২২ শে জুলাই মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত মৎস সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযোদ্ধা সম্পর্কিত মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি জনাব শাজাহান খান এম পি। বিশেষ প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান,  আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান কালু খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস,এনডিসি আনোয়ার হোসেন সহ, মৎস বিভাগের কর্মকর্তাগন এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় ছিলেন। জেলা মৎস কর্মকর্তা রিপন ঘোষের তত্বাবধানে জেলা মৎস বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মৎস কর্মকর্তা রিপন ঘোষ জানান মহামারী করোনার কারনে সীমিত পরিসরে এ বছর মৎস সপ্তাহ পালিত হল।