- bartasomoy24.com - https://bartasomoy24.com -

সাবেক সরাষ্ট্র মন্ত্রী, এ্যাড. সাহারা খাতুন এম.পির ইন্তেকাল।

  1. বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য,সাবেক সরাষ্ট্র মন্ত্রী, এ্যাড. সাহারা খাতু এম.পি গত ০৯ ই জুলাই ২০২০ ইং রোজ বৃহসপ্রতিবার রাত ১১ টার সময় ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে ইন্তেকাল করেছেন!! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। এ্যাড. সাহারা খাতুন বাধর্ক্যজনিত নানা জটিল রোগে অসুস্থ হয়ে পড়লে, প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ৬ ই জুন ২০২০ ইং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য যে ২০০৮ ইং সালে মহাজোট সরকার ক্ষমতায় আসলে ২০০৯ ইং সালে এ্যাড. সাহারা খাতুন কে সরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে। তিনি নিষ্ঠা ও সততার এবং সাফল্যর সঙ্গে তিন বছর সে দায়িত্ব পালন করে। তিনিই ছিলেন বাংলাদেশে এক মাত্র প্রথম নারী সরাষ্ট্র মন্ত্রী।   এ্যাড. সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর আর্দশ ও পরীক্ষিত সৈনিক। এক এগারোর সময় জীবন বাজি রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য রাজপথে আনন্দলন সংগ্রাম করেছেন। এছাড়াও আওয়ামীলীগ সমর্থীত আইনজীবী সমিতির নেতৃত্বে ও তিনি অগ্রানী ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে দলের এক অপূরনীয় ক্ষতি হয়ে।  দলীয়  সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এ্যাড. সাহারা খাতুন সৎ,ত্যাগী,ও পরীক্ষিত নেতা।তিনি মরহুমার  আত্মার মাগফিরাত কামনা করেন।