- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুরের কালকিনি উপজেলায় দেশীয় অস্ত্রসহ সরকারী কর্মচারী সবুজ তালুকদার (২৮)আটক।

মাদারীপুরের কালকিনি উপজেলায়  মোঃ সবুজ তালুকদার (২৮)নামের এক সরকারি চাকুরীজীবিকে দেশীয়অস্ত্র‌সহ আটক করেছে কালকিনি থানা পুলিশ। এমসয় তার কাছ থেকে ১৩টি রামদা,২টি দেশীয় ঢাল ও ১১ টি প্লাষ্টিকের লাঠি উদ্ধার করা হয়। সে গাজীপুর সরকারি ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার অপারেটর। ০৪/০৭/২০২০ ইং শনিবার রাতে তাকে আটক করা হয়। পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার ফুলবাড়িয়া গজারিয়া গ্রামের মোঃ হাচেন তালুকদারের সরকারি চাকুরি জীবি ছেলে মোঃ সবুজ তালুকদারের নিজ ঘর থেকে কালকিনি থানা পুলিশের নেতৃত্বে ফোর্স নিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৩টি রামদা,২টি দেশীয় ঢাল ও ১১ টি প্লাষ্টিকের লাঠি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা (বার্তা সময়২৪.কম – bsomoy24.com) কে বলেন, আমরা গোপন সংবাদের ভিক্তিতে যানতে পারি আলীনগর ইউনিয়নের হাচেন তালুকদারের ঘরে কিছু অবৈধ্য অস্ত্র জমা করা হয়, সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য।পরে অভিযান চালিয়ে আমরা ঐসমস্ত দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং সবুজ তালুকদারকে আটক করি।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।