কালকিনিতে মোহাম্মদ নাসিম এমপি ও প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত।
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কালকিনি পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাশার এর সভাপতিত্বে ও কিবরিয়া আহমেদ নাঈমের সঞ্চালনায় আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক- এস.এম হানিফ, পৌর মহিলা লীগের সম্পাদিকা চায়না খানম, ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী,আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুর রহমান খুররম শিকদার,সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।