মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ইমাম হোসেন শেখকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হবিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হোসেন রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম (বার্তা সময় ২৪. কম – bsomoy24. com) কে জানান, দীর্ঘদিন ধরে লিবিয়ায় হয়ে ইতালী নেয়ার কথা বলে সহজ-সরল যবুককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় ইমাম হোসেন শেখ ও তার ভাই আমির হোসেন। ইমান হোসেন এলাকা থেকে মানবপাচারের জন্য সহজ-সরল যুবকদের সংগ্রহ করে সমুদ্রপথে ইতালীর উদ্দ্যেশে পাঠায়। পরবর্তীতে তার ভাই আমির হোসেন লিবিয়া অবস্থান করে ওই যুবকদের জিম্মির পরে অত্যাচার করে আদায় করে মুক্তিপনের টাকা। এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার হবিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে গ্রেফতার করে র্যাব। তাকে রাজৈর থানায় হস্তান্তরের পরে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর পন্টন ও মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার দমন আইনে একাধিক মামলাও রয়েছে।
মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ইমাম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৮
Posted By Mahbubur Rahman On In Uncategorized,জাতীয়,ঢাকা বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ | No Comments