মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামর মানুষ নিজেকে ধ্বংস করার বুনো উল্লাসে মত্ত। খুনের বদলা হিসাবে আজ শুক্রবার মধ্যরাতে প্রায়(রাত ৩টা) বাড়িঘরে অগ্নিসংযোগ। কি বিচিত্র আমাদের সংস্কৃতি! জানাযায় খুনের বদলা হিসেবে মাদারীপুর ঘটমাঝি ইউনিয়নের হাজির হাওলা গ্রামে,বাড়ির পর বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজির হাওলা গ্রামের নুরআলম হাওলাদার হত্যা কে কেন্দ্র করে আজ শুক্রবার মধ্য রাতে আনুমানিক ৩ ঘটিকায় এলাকার বেশ কয়েকটি বাড়িঘরে অাগুন দেয়া হয়। ঘটনা জানার পরে মাদারীপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপাার বদরুল আলম তার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।
মাদারীপুরে হত্যা কে কেন্দ্র করে কয়েক টি বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা
Posted By Mahbubur Rahman On In জাতীয়,ঢাকা বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ | No Comments