- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় এবং জাতীয় আইনগত সহায়তা দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হয়েছেন এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকা,লে দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাধ্যমে জানানো হয় মাদারীপুর জেলা লিগ্যাল এইড অফিস থেকে গত ১ বছরে ২১৮ টি মামলায় আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে আইনি সহায়তা দেয়া হয়েছে। একই সাথে ৯০ টি মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তিসহ ৪১৫ জন ব্যক্তিকে আইনগত সহায়তা দেয়া হয়েছে।

মাদারীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবুল আকতার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদারসহ অন্যান্যরা।

উক্ত সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার।