- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুরের কালকিনিতে মাদক ব্যাবসায়ী সোহেল র‌্যাব-৮এর হাতে গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে মাদক ব্যাবসায়ী সোহেল র‌্যাব-৮এর হাতে গ্রেফতার।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদক বিক্রির সময় এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। পরে তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হলে মাদারীপুর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পেরন করেন। র‌্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামের মোঃ রাকিব সরদার এর রান্না ঘরের পিছনের ফাঁকা জায়গা থেকে আমিন মোঃ হাকিম সরদার এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল সরদার(৩০) কে আটক করে। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৮২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানান আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়। পরে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। কালকিনি থানা মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে পাঠান। কালকিনি থানার অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল জানান, আমাদের কাছে র‌্যাব-৮ গাজা সহ সোহেল নামের এক মাদক ব্যাবসায়ীকে হস্তান্তর করলে আমরা তাকে মাদারীপুর বিজ্ঞ আদালত প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।