- bartasomoy24.com - https://bartasomoy24.com -

মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার সাক্ষী স্বামীসহ -স্ত্রীর হাত পা বাধাঁ মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে অপহরণর মামলার ৫ দিন পর হত্যা মামলার সাক্ষি স্বামীসহ -স্ত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে অপহরণের ৫ দিন পরে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোয়াজ্জেম একটি হত‍্যা মামলার সাক্ষী ছিলেন। শুক্রবার ‌দুপুরে উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক তিনটার দিকে মোয়াজ্জেম সরদার (৫৫)ও তার স্ত্রী মাকসুদা বেগমকে (৫০) চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তারা কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ছেলে সন্তানদের সাথে রাতের খাবার খাওযার পড় সবাই ঘুমানোর জন্য যার যার স্থানে চলে যায়। কিন্তু সকালে তার মেয়ে ঘরের দরজা খোলা পায় এবং তার বাবা-মা কাউকে ঘরে দেখতে পায়নি। সকাল থেকে খোঁজ-খবর করেও কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে এই ঘটনায় কালকিনি থানায় একটি অপহরণ মামলা করা হয়। পরিবারের দাবি, তাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করেছি,সুরাত হাত করছি। এ অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছিল। অপহরণ চক্রকে ধরার জন্য অভিযান চলমান ছিল। এছাড়া ইতিমধ্যে মাদারীপুর, ফরিদপুর এবং নড়াইল জেলায় অভিযান চলানো হয়েছে।